লেখক: তাসলিমা খানম বীথি
বিষয়: ভ্রমণ
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

মায়াবিনী খোঁপার ফুল

একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে গল্পকার ও সাংবাদিক Taslima Khanom Bitheeর দ্বিতীয় বই ‘মায়াবিনী খোঁপার ফুল’। এটি একটি ভ্রমণকাহিনি।
বইটির ফ্ল্যাপে সাংবাদিক ও কথাসাহিত্যিক বাশিরুল আমিন লেখেন- “ভ্র্রমণ মানুষকে বিকশিত করে, মন ও মননে বিশালতা এনে দেয়। পৃথিবীতে মানুষের হাতে যখন কোন বই ছিল না তখন মানুষ ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন করতেন। মানুষ তখন প্রাণ-প্রকৃতিকে পাঠ করতো নিবিড়ভাবে, গভীর দৃষ্টিতে অবলোকন করতো পৃথিবীর রূপ-রঙ। সেই ভ্রমণলব্ধ জ্ঞান ছিল গভীর ও জীবন ঘনিষ্ঠ।
সেই জ্ঞানের তৃষ্ণ থেকেই ভ্রমণ করেছেন তাসলিমা খানম বীথি। চেনা মানুষকে নিয়ে ঘুরেছেন অচেনার খুঁজে। ঘুরতে গিয়ে যেসব বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেসবই লিখেছেন সাবলীল গদ্যে। নিজের সফরনামা লিখতে গিয়ে ইতিহাস-ঐতিহ্য নিয়েও কথা বলেছেন গল্পচ্ছলে।”

৫৬ পৃষ্ঠার চমৎকার এই বইটি পাওয়া যাচ্ছে রকমারিসহ অনলাইন-অফলাইনে।

Order Now Rokomari.com

সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করলে পেতে পারেন বিশেষ ছাড়ে ক্যাশ অন ডেলিভারি।
মুদ্রিত মূল্য: ২০০ টাকা। ছাড় মূল্য: ১৪০/-