লেখক: হামিদ মোহাম্মদ
বিষয়: জিবনী
প্রকাশকাল: অক্টোবর ২০২২

আনোয়ার শাহজাহান ও সাহিত্যকর্ম

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, ইতিহাস গবেষক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান নিরন্তর খুঁজে বেড়ান ইতিহাস। জন্মভূমি গোলাপগঞ্জের ইতিহাস। তারপরে স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। কলমে তুলে আনেন জাতির অস্তিত্ব।
ইতিহাস অনুসন্ধানকে কেন্দ্র করে শৈশব থেকে আবর্তিত হয় আনোয়ার শাহজাহানের মন ও মনন। তারণ্যদীপ্ত যৌবনে পাড়ি দেয়া কালপর্ব অচিরেই হয়ে ওঠে একটি প্রগাঢ় কৌতুহলোদ্দীপক বিচরণক্ষেত্র। জন্ম নেন তিনি নিভৃতচারী সাহিত্যসাধক হিসাবে। একে একে তাঁর হাতে জন্ম হয় এক নতুন পাললিকভূমির। রক্তস্নাত আমাদের মুক্তিযুদ্ধ জেগে থাকে তাঁর কলমে। স্বর্ণখচিত অক্ষরে বীরত্বগাথা ছড়িয়ে দেন মনন থেকে মননে। তাঁর দীপ্তিময় লেখা পাঠে পাঠককুলও হয়ে ওঠেন একেক জন ইতিহাস সাধক।
আনোয়ার শাহজাহানের ১৩টি প্রকাশিত বই এবং তাঁর সাহিত্য সাধনা নিয়ে সমৃদ্ধ কলেবরে লিখেছেন প্রবীণ সাংবাদিক, লেখক, ঔপন্যাসিক, গল্পকার এবং প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হামিদ মোহাম্মদ। ‘আনোয়ার শাহজাহান ও সাহিত্যকর্ম’ শিরোনামে বইটি প্রকাশিত হলো দোআঁশ থেকে।

রকমারিতে অর্ডার করতে ক্লিক করুন rokomari.com

আমাদের ফেসবুক পেজ দোআঁশ প্রকাশনী