লেখক: সরওয়ার ফারুকী
বিষয়: ইতিহাস ও রাজনীতি
প্রকাশকাল: জুলাই ২০২৩

কিশোর কানাইঘাট

সরওয়ার ফারুকী। এক বিস্ময়কর প্রতিভার নাম। যার লিখনিতে বরাবর মুগ্ধ পাঠক। হোক কবিতা, প্রবন্ধ, ফিচার, কিংবা গবেষণা— তাঁর লেখা সব বিষয়ই আমাদেরকে টানে, প্রবলভাবে।
এবার তিনি নিয়ে এসেছেন এক ব্যতিক্রমী বই `কিশোর কানাইঘাট’। বইটি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ইতিহাসবিষয়ক। কিশোরবান্ধব ভাষায় লেখা এ বইয়ের লক্ষ্য কানাইঘাটের কিশোর—তরুণ পাঠক যারা, তারা। একটি ইতিহাসের বইকে এভাবে উপস্থাপন করা যায়, যা এই পাণ্ডুলিপি না দেখলে চিন্তা করা যেত না।
ছন্দবদ্ধ, ঢেউখেলানো, সুমধুর এক কাব্যভাষায় নির্মিত—‘কিশোর কানাইঘাট’। নেই কাল্পনিক কথাবার্তা, বাগাড়ম্বর, অতিকথন; তবু এক অদ্ভুত মুগ্ধতা গ্রাস করে, পাঠক হয়ে ওঠবেন বিস্ময়াভিভূত।
ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা-সংস্কৃতির চর্চা একটি জনগোষ্ঠীর প্রাণস্পন্দন—যা হারিয়ে যাওয়ার মানে জাতিসত্তার অস্তিত্ব হারিয়ে যাওয়া। কিশোর কানাইঘাট প্রায় হারিয়ে যাওয়া সে প্রাণসম্পদ উদ্ধার করেছে, কাগজের পাতায় বুনেছে নিপুণ অক্ষরে। প্রাগৈতিহাস থেকে জৈন্তার রাজদরবার, রাজসিংহাসন, ফতেহ খাঁর শাহাদাত, কানাইঘাটের লড়াই, গণভোট, শিক্ষা, সাংবাদিকতাসহ জনপ্রতিনিধিদের নিপুণ বর্ণনা রয়েছে বইয়ে।
এ বই পাঠকের জন্য শ্রেষ্ঠ এক উপহার। ঘরে—ঘরে, হাতে—হাতে ‘কিশোর কানাইঘাট’ পৌঁছানো অতীব জরুরি।
বইটি পাওয়া যাবে আমাদের অফিসে। এছাড়া অনলাইনে অর্ডার করা যাবে রকমারিতে।

রকমারিতে অর্ডার করতে ক্লিক করুন rokomari.com

আমাদের ফেসবুক পেজ দোআঁশ প্রকাশনী