লেখক: সালেহ আহমদ খসরু
বিষয়: কবিতা
প্রকাশকাল: অক্টোবর ২০২২

ফুটেছে সন্ধ্যামালতি

সালেহ আহমদ খসরুর পরিচয় এবং প্রতিভা দু’টোই বহুমাত্রিক। ব্যবসা-বাণিজ্য, সামাজিক কর্মকাণ্ড, রাজনীতি কিংবা সাহিত্য চর্চা—সবখানেই তাঁর ঝুড়ি সফলতায় পূর্ণ। নিরবে বসে বসে কবিতা লিখেন, আবেগভরা ভরাট গলায় তা আবৃত্তি করেন, একই কণ্ঠে বক্তৃতায় বক্তৃতায় কাঁপান রাজপথ, সমাজ কিংবা মানবকল্যাণমূলক কাজেও তাঁর ভূমিকা প্রশংসনীয়। পত্রিকার পাতায় কলাম লিখে নিজের সমাজ, রাজনীতি এবং সমসাময়িক চিন্তা তুলে ধরেন সবার কাছে।
তাই আমরা তাঁকে চিনি একজন ব্যবসায়ী, কবি ও কলামিস্ট হিসেবে। তবে কবি পরিচয়টাই চলে আসে সর্বাগ্রে। হয়তো তিনি নিজেও তা-ই পছন্দ করেন। তাই কবিতা-প্রবন্ধ-কলামের দীর্ঘ সফরে লেখার খাতা কিংবা ফোল্ডারে জমা শত শত লেখার মধ্যে প্রথম মলাটব্ধ হলো কবিতা।
হ্যাঁ, দোআঁশ থেকে এলো কবি সালেহ আহমদ খসরুর প্রথম কবিতার বই ‘ফুটেছে সন্ধ্যামালতি’।

রকমারিতে অর্ডার করতে ক্লিক করুন rokomari.com

আমাদের ফেসবুক পেজ দোআঁশ প্রকাশনী