লেখক: মোহাম্মদ জে আই জাহেদ
বিষয়: উপন্যাস
প্রকাশকাল: আগস্ট ২০২৪
নীলিমা
সেদিন আপনি বলেছিলেন, আপনারা সৌভাগ্যবান, কারণ আপনারা গ্রামে বসবাস করছেন। এখানে ক্ষেতের তাজা শাক—সবজি, সাথে পুকুরের তাজা মাছ পাচ্ছেন। সবাইকে নিয়ে একসাথে থাকছেন। সুখে—দুঃখে প্রতিবেশীদের পাচ্ছেন। এখানে নেই কোন যানজট, নেই শব্দ দূষণ, কিংবা বায়ুদূষণ। আছে প্রকৃতির নির্মোহ বাতাস, আছে সামাজিক বন্ধন, আছে খোলা মাঠ, নদী, পাহাড়, ফসলী জমিন জীবন বোধহয় এখানেই।
শহরে এসবের কিছুই নেই। আছে কংক্রিটের জঙ্গল, আছে মুখোশের মেলা, আছে পরিবার ভাঙার বোবাকান্না, দামি দামি গাড়ি আর বাড়িতে মানবতা আজ শিকলে বাঁধা। আছে জীবনের সাথে জীবন নিয়ে লুকোচুরির নির্মমতা।
যান্ত্রিক আলোয় হারিয়ে গেছে শহরের সন্ধ্যার আনন্দ। অফিসের ডেস্কে কিংবা কম্পিউটারের আলোয় অথবা দীর্ঘ জ্যামে শহরবাসীর সন্ধ্যা হয়। আকাশচুম্বী বিন্যাসায়িত কংক্রিটের স্তুপ আটকে দিয়েছে শহরবাসীর সকালের সোনালি সূর্য। তাইতো মানুষ এখন শহর ছেড়ে গ্রামে আসতে চায়। জীবনের মায়ায়, মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার আশায়।
গ্রামে এসবের কিছুই নেই, এখানে লোক দেখানো প্রতিযোগিতা হয় না, এখানে কংক্রিটের দেওয়ালে আটকে যায় না মানবতা। এখানে সকালের সোনালী রোদ দেখার ব্যাকুলতা নেই। আছে দিনের প্রস্থানে সন্ধ্যা হওয়ার আনন্দ… ইত্যাদি।
গ্রামে বসবাস করলেই তাজা শাক—সবজি এই কথাটি এখন আর বাস্তবসম্মত নয়। আর জীবন কি শুধু তাজা শাক—সবজি, তাজা মাছ আর নির্মোহ বাতাসে চলে? নিশ্চয় নয়।
রাষ্ট্রীয় কোন বিপর্যয় ছাড়া আপনারা শহরবাসী দিনে কত ঘণ্টা লোডশেডিং মেনে নিবেন? লোডশেডিং কি সেটা আপনাদের নতুন প্রজন্ম জানে? আমার মনে হয়, কয়েক বছর পর আপনারা আপনাদের নতুন প্রজন্মকে যাদুঘরে নিয়ে যাবেন লোডশেডিং দেখাতে! অথচ এখানে…!
রাষ্ট্র বলছে, সংবিধান বলছে, রাষ্ট্রের চোখে সকল নাগরিকের অধিকার সমান।
আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, নাগরিক অধিকারের কোন অংশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপস্থিতি আপনারা মেনে নেন? কিন্তু এখানে…!
নীলিমা : (মনে মনে) আরে এ—তো দেখি মাথায় সব রেকর্ড করে রেখেছে। দারুণ স্মৃতিশক্তি।
ইফতেখার : কী ভাবছেন, আমি কি ভুল বলেছি?
নীলিমা : (মৃদু হাসি দিয়ে) আপনি তো সব হুবহু মনে রেখেছেন। আপনার স্মৃতিশক্তি দারুণ, প্রসংশা করতেই হয়।
প্রবাসী তরুণ লেখক ও সমাজচিন্তক মোহাম্মদ জে আই জাহেদ-এর প্রথম উপন্যাস নীলিমা’র কাহিনিবিশেষ এটি।
রকমারিসহ বইটি পাওয়া যাচ্ছে অনলাইন-অফলাইনে। আমাদের পেইজেও মেসেজ করে অর্ডার করা যাবে।
রকমারিতে অর্ডার করতে ক্লিক করুন rokomari.com
আমাদের ফেসবুক পেজ দোআঁশ প্রকাশনী